বিবিধশিরোনাম

১৭০ গ্রামের জামদানি শাড়ি উপহার পেলেন প্রধানমন্ত্রী

শোনা যায়, একটি গোটা মসলিন শাড়িকে দিয়াশলাইয়ের বাক্সে ঢুকিয়ে রাখা যেত। সেটি স্বচক্ষে দেখার সৌভাগ্য না হলেও এযুগের মানুষেরা জামদানি শাড়ি দিয়েই সেই শখ পূরণের চেষ্টা করেন।
প্রায় দু’শ বছর আগে বিলুপ্ত হওয়া ঢাকার ঐতিহ্য মসলিন ফিরিয়ে আনার উদ্যোগে গৃহীত ‘২০০ বছরের ঐতিহ্য নতুন করে ফিরিয়ে আনার প্রকল্প’ বাস্তবায়ন করছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়।
তারই ধারাবাহিকতায় ১৭০ গ্রাম ওজনের একটি জামদানি শাড়ি উপহার দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।
বৃহস্পতিবার (১ নভেম্বর) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাতে এই উপহার তুলে দেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। জানা গেছে, প্রধানমন্ত্রীকে দেওয়া জামদানি শাড়িটি ৩০০ কাউন্ট সুতায় তৈরি।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ২০টি মন্ত্রণালয় ও বিভাগের আওতায় দেশের ৫৬ জেলায় ৩২১টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করেন। যার মধ্যে ২৯৭ উন্নয়নকাজের উদ্বোধন এবং ২৪টি উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button