১৩৭ নম্বর দলের কাছে হারলো সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা

গেটাফের ঘরের মাঠ কলিসিয়াম আলফানসো পেরেজে মুখোমুখি হয়েছিল গতবারের ইউরো কাপ চ্যাম্পিয়্ন স্পেন ও জর্জিয়া৷ম্যাচের আগে স্বভাবত প্রায় প্রত্যেকেই ধরে নিয়েছিলেন যে, দেল বস্কির স্কোয়াড অনায়াসে হারিয়ে দেবে বিশ্বের ১৩৭ নম্বর ফুটবল টিমকে৷
এই জর্জিয়া র্যাঙ্কিংয়েই শুধু পিছিয়ে নেই৷এখন পর্যন্ত তারা বিশ্বকাপ কিংবা ইউরোর মূল পর্বে খেলার সুযোগ পায়নি কোনওদিন৷কিন্তু এই জর্জিয়াই পূর্ণ শক্তির স্পেনকে হারিয়ে দিল৷১-০ ব্যবধানে ম্যাচ জিতে নিল ভ্লাদিমির ওয়েসের ছেলেরা৷
এর আগের দু’টি ম্যাচে স্পেন দুর্দান্ত জয় ছিনিয়ে এনেছিল৷বসনিয়া-হার্জেগোভিনাকে ৩-১ ব্যবধানে হারানোর তিন দিন পর গত বুধবার দক্ষিণ কোরিয়াকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছিল ২০১০-এর বিশ্বচ্যাম্পিয়নরা৷
এদিন জেরার্ড পিকে, থিয়াগো আলক্যানটারা সেস ফাব্রেগাসের শট আটকে দেন নুকরি রেভিশভিলি৷তাঁর দস্তানা এদিন কথা বলল৷ম্যাচের ৪০ মিনিটে টোরনিতে ওকরিয়াশভিলির একমাত্র গোলই ম্যাচের স্কোরলাইন লিখে দিল৷
ভ্যাজকুয়িজ-আদুরিজ-নোলিটোর আক্রমণ ভাগ নীরব দর্শক হয়েই থাকল৷




