খেলা

দুর্দান্ত জয়ে সবার শীর্ষে ব্রাজিল

দুর্দান্ত জয় পেল ব্রাজিল। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে বৃহস্পতিবার (বাংলাদেশ সময় শুক্রবার সকাল) ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়েছে নেইমাররা। একচ্ছত্র প্রাধান্য বিস্তার করেই তারা ম্যাচটিতে জয় তুলে নিয়েছে।
পলিনহো প্রথমে ব্রাজিলকে এগিয়ে দেন। তিনি গোলটি করেন ৬৯ মিনিটে। এরপর ফিলিপ কুটিনহো ৭৬ মিনিটে দলের দ্বিতীয় গোলটি করে জয় নিশ্চিত করে দেন। ব্রাজিল আগেই ল্যাতিন আমেরিকা গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে ছিল। এই জয়ের ফলে তাদের স্থান সুসংহত হলো।
প্রথমার্ধের খেলা ছিল গোলশূন্য। ব্রাজিলের জন্য ম্যাচটি হতাশাজনকভাবেই এগুয়। খেলায় তাদের প্রাধান্য থাকলেও তাতে কাজ হয়নি। বরং ইকুয়েডরকে বেশ সংহত মনে হতে থাকে।
৩৬ মিনিটের সময় হলুদ কার্ড দেখেন নেইমার।
তিতের ব্রাজিল
গত বছরের জুন মাসে কার্লোস দুঙ্গাকে সরিয়ে ব্রাজিলের জাতীয় দলের কোচের দায়িত্ব দেওয়া হয়েছিল তিতেকে। সেই মুহূর্তে বিশ্বকাপের বাছাই পর্বে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা ছিল ষষ্ঠ স্থানে। কিন্তু তিতের স্পর্শে টানা আটটি ম্যাচ জিতে রাশিয়ার টিকিট জোগাড় করে নেন নেইমাররা। আজকের ম্যাচের আগে পর্যন্ত ১৪ ম্যাচে ৩৩ পয়েন্ট সংগ্রহ করেছে ব্রাজিল। তিতের বক্তব্য, ‘মূল পর্বে উঠলেও জয়ের ধারা বজায় রাখতে হবে। তবে রিজার্ভ বেঞ্চের ফুটবলারদের পরখ করে নিতে চাই। প্রথম পর্বে অ্যাওয়ে ম্যাচে ইকুয়েডরকে ৩-০ গোলে হারিয়েছিলাম। তবে পরিস্থিতি এখন বদলেছে। ১৪ ম্যাচে ২০ পয়েন্ট পেয়ে ওরা এখন ষষ্ঠ স্থানে। যেকোনো মূল্যে রাশিয়ার টিকিট জোগাড় করাই ইকুয়েডরের এখন লক্ষ্য। তাই আমাদের বিরুদ্ধে ওরা জয়ের জন্য ঝাঁপাবে। তবে ব্রাজিল যে কোনও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে তৈরি।’
তিতের আমলে ব্রাজিলের ড্রেসিং-রুমের পরিবেশ অনেক উন্নত হয়েছে। বুধবার অনুশীলনে নামার আগে ড্রেসিং-রুমের ভিতরে ‘টেবল ভলিবল’এ মেতে উঠেছিলেন নেইমার-মার্সেলোরা। নেইমারের সঙ্গী ছিলেন ড্যানি আলভেস। প্রতিপক্ষে মার্সেলোর পাশে থিয়াগো সিলভা। এই খেলাতেও মার্সেলো-থিয়াগো সিলভাদের হার মানান নেইমাররা। প্রত্যেকের চোখেমুখে স্বস্তির হাসি। যা দুঙ্গার কঠিন অনুশাসনে গরহাজির ছিল।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button