শিক্ষাশিরোনাম

হ্যান্ড স্যানিটাইজার তৈরি করছে শেকৃবি

করোনা ভাইরাস প্রতিরোধে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে তৈরি হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার। বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে কৃষি অনুষদের কৃষি রসায়ন বিভাগের উদ্যোগে তৈরি করা এসব হ্যান্ড স্যানিটাইজার বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।
সোমবার দুপুরে উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ আনুষ্ঠানিকভাবে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।
প্রাথমিকভাবে এক হাজার বোতল হ্যান্ড স্যানিটাইজার তৈরির পরিকল্পনা নিয়ে গত দুদিনে প্রায় ৫০০ বোতল তৈরি করা হয়েছে।
কৃষি রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন বলেন, ‘বিভাগের নিজস্ব অর্থায়নে প্রাথমিকভাবে এক হাজার বোতল হ্যান্ড স্যানিটাইজার তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতোমধ্যে তারা ৫০০ বোতল হ্যান্ড স্যানিটাইজার তৈরি করেছেন। আশা করছি আগামীকাল এগুলো শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে বিনামূল্যে বিতরণের পরিকল্পনা রয়েছে। আমাদের আর্থিক সংকট রয়েছে। বিনামূল্যে বিতরণের জন্য ব্যাপকভাবে হ্যান্ড স্যানিটাইজার তৈরির দরকার হলে, আমরা তা করতে রাজি আছি। প্রয়োজনে বিশ্ববিদ্যালয় থেকে আর্থিক সহায়তা নেওয়া হবে।’
উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ বলেন, ‘ কৃষি রসায়ন বিভাগের এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। এ কাজে আমার সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।’
তিনি আরও বলেন, ‘করোনা ভাইরাস প্রাদুর্ভাবের এ সময়ে শিক্ষার্থীদের স্বাস্থ্য নিরাপত্তায় অগ্রাধিকারভিত্তিতে যে কোনো প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button