slider
হোমনায় এমপি আব্দুল মজিদের সাথে হিন্দু সমাজের শুভেচ্ছা বিনিময়

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লা-২, সংসদীয় আসন(হোমনা মেঘনা)র সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল মজিদ হোমনা সদরে হিন্দু সমাজের বিশিষ্ট ব্যাক্তিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। তিনি হিন্দুদের প্রার্থনাস্থল ও ব্যবসা প্রতিষ্ঠানে ঘুরে ঘুরে তাঁদের খোঁজ খবর নেন এবং সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন তাকে নির্বাচিত করতে বিশেষ ভুমিকা রাখায়। এসময় উপস্থিত ছিলেন হোমনা সদরের বিশিষ্ট সমাজ সেবক ও সুনামধন্য ব্যবসায়ী উজ্জ্বল পোদ্দার সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।




