হেলিকপ্টারে গ্রামের বাড়ি এলেন অস্ট্রিয়া প্রবাসী

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: হেলিকপ্টার ব্যবহার বাড়ছে দাউদকান্দি বিরবাগ গোয়ালী যাত্রী হয়ে আসলেন অস্ট্রিয়া প্রবাসী কাওছার আহম্মেদ,একসময় বিমান বা হেলিকপ্টার ব্যবহার ছিল রাষ্ট্রীয় এবং প্রবাস যাত্রীদের জন্য, কিন্তু ইদানীং সৌখিন এবং জরুরি প্রয়োজনে হেলিকপ্টার ব্যবহার দিনদিন জনপ্রিয়তা পেয়েছে।
বিরবাগ গোয়ালী গ্রামের মোস্তাক বেপারির ছেলে আঁট বছর পূর্বে অস্ট্রিয়া গমন করেন চাকুরির সুবাদে, আজ ২১ জুন শুক্রবার তিনি সকাল নয়টায় আমাদের জাতীয় বিমান বন্দরে অবতরণ করেন। আনুষ্ঠানিকতা সেরে ওখান থেকে হেলিকপ্টার যোগে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা করেন, মাত্র আধা ঘণ্টা পর মইনুল মার্কেট সংলগ্ন ছাড়াবাড়ি বালুর মাঠে হেলিকপ্টার পৌঁছে। এসময় উপস্থিত পরিবারের লোকজন তাঁকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
বিশেষ করে তাঁর মামাতো বড় ভাই, গৌরীপুর স্বল্প পেন্নাই দীঘির পাড় গ্রামের কৃতি সন্তান ও সমাজ সেবক মোঃ আলমগীর হোসেন পুরো কার্যক্রমে গাইডলাইন দিয়ে সহযোগিতা করেন। তাঁর সাথে ছিলেন জুরানপুর বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক মোঃ মশিউর রহমান।




