হেরেই চলছে ইংলিশ ক্লাব ম্যানইউ

টানা হেরেই চলছে ইংলিশ ক্লাব ম্যাচচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগের অখ্যাত দল ওয়াটফোর্ডের কাছে ৩-১ গোলে হেরে গেছে দলটি। এ নিয়ে এক সপ্তাহে তৃতীয় হারের লজ্জা পেলো হোসে মরিনহোর শিষ্যরা।
ম্যাচের শুরু থেকেই ম্যানইউর ওপর চেপে খেলে ওয়াটফোর্ড। ৩৪ মিনিটে প্রথম গোল করেন এতিয়েন কাপু। তবে দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে ম্যানইউকে সমতায় ফেরান রাশফোর্ড।
এরপর মাঝ দিয়ে আক্রমণ প্রতি আক্রমণ হলেও ব্যবধানের হের ফের হচ্ছিল না। কিন্তু শেষ দিকে ৮৩ মিনিটে জুনিগা ও যোগ করা সময়ে ডিনির গোলে ৩-১ স্কোরের জয় নিয়ে মাঠ ছাড়ে ওয়াটফোর্ড। শেষ গোলটি আসে স্পট কিক থেকে।
এরআগে গত সপ্তাহে ম্যানচেস্টার সিটি ও ইউরোপা লিগে ফেইনুর্ডের কাছে হারে ম্যানচেস্টার ইউনাইটেড। শুধু ক্লাব ম্যানইউ নয়, কোচ হিসেবেও দিনটি কালো হিসেবেই থাকলো মরিনহোর ক্যারিয়ারে। কারণ ২০০২ সালের পর এই প্রথম টানা তিন হার দেখলেন স্বঘোষিত ‘স্পেশাল ওয়ান’।




