Uncategorized
সাকিবকে ছাড়িয়ে তামিম
বাংলাদেশের ব্যাটিং রেকর্ডের প্রায় সবই এখন তার দখলে। শনিবার আরেকটি রেকর্ড নিজের করে নিয়েছেন তামিম।
ওয়ানডেতে বাংলাদেশের সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড এখন তামিমের। আজ ৭ম সেঞ্চুরি তুলে নিয়ে বিশ্বসেরা অলরাউন্ডারকে ছাড়িয়ে যান এই ওপেনার।
ওয়ানডেতে ৬টি সেঞ্চুরি নিয়ে রেকর্ডটি এতদিন ছিল দুজনের যৌথভাবে।
টেস্টেও ৭টি সেঞ্চুরি নিয়ে আগে থেকেই বাংলাদেশের শীর্ষে তামিম। টি-টেয়েন্টিতে বাংলাদেশের একমাত্র সেঞ্চুরিটি এসেছে তার ব্যাট থেকেই। এবার ওয়ানডেতেও সেঞ্চুরির তালিকায় এককভাবে সবার ওপরে উঠলেন প্রথমবার।




