slider

হীরালাল সেন সিটি স্পোর্টিং ক্লাবের প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত

মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি :”গ্রামীণ খেলাধুলা করি,প্রবীণ-নবীনে ঐক্য গড়ি” এই স্লোগান কে ধারণ করে আজ মানিকগঞ্জ শহরস্থ বকজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে হীরালাল সেন সিটি স্পোর্টিং ক্লাবের আয়োজনে প্রবীণদের প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মো.লালন হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো.আলমগীর হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র এলাকার কৃতি সন্তান মো.আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন অত্র এলাকার বিশিষ্ট সমাজ সেবক মো.আবুবকর সিদ্দিক, মো.হাবিবুর রহমান হবি, মো.আলিমুদ্দিন, মো.টুকু মিয়া ও বারসিক কর্মকর্তা গাজী শাহাদাত হোসেন বাদল প্রমুখ। কর্মসূচির ধারণায় সূচনা বক্তব্য রাখেন হীরালাল সেন সাহিত্য ও সাংস্কৃতিক সংঘের জেলা শাখার সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম।
বক্তারা বলেন সমাজের বেশিরভাগ যুবকরা মাদক ও নেশা দ্বারা আক্রান্ত তাই প্রবীণরা এখনো তাদের শক্তি নিয়ে প্রমাণ করলে খেলাধুলায় শরীর চর্চা হয়,স্বাস্থ্য ভালো থাকে। তাই প্রবীণদের প্রীতি ফুটবল খেলায় মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনায় নবীনদের এরকম ক্রিড়া, সামাজিক ও সাংস্কৃতিক কাজে যুক্ত হওয়ার আহবান জানান। উল্লেখ্য যে- প্রবীণদের মধ্যে থেকে সবুজ ও লাল দলের খেলায় সবুজ দল ৩-২ গোলে বিজয়ী হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button