জাতীয়শিরোনাম

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আপত্তি: গেন্ডারিয়ায় মসজিদ নির্মাণ বন্ধ

রাজধানীর গেন্ডারিয়ায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আপত্তিতে একটি মসজিদের নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে পুলিশ।
পুলিশ বলছে, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ ওই জমি নিয়ে থানায় জিডি করায় মসজিদের নির্মাণকাজ বন্ধ করা হয়েছে।
মুসল্লিরা জানান, গত শুক্রবার গেন্ডারিয়া ৪৬ নম্বর ওয়ার্ডের মতিচরণ রোডের ৩১ নম্বর হোল্ডিংয়ে একটি মসজিদ নির্মাণকাজ শুরু করেন এলাকাবাসী। এ সময় থেকে সেখানে নামাজ আদায়ও চলতে থাকে। আজ রোববার মুসল্লিরা জোহরের নামাজ আদায় করেন। এরপরই স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকেরা গেন্ডারিয়া থানার পুলিশকে সাথে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মসজিদের নির্মাণকাজ বন্ধ করতে বলে।
এলাকাবাসী কারণ জানতে চাইলে পুলিশ তাদের জানায়, এই জমি নিয়ে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ থানায় জিডি করেছেন। তারা দাবি করেছেন, এই জমিতে একটি মন্দির ছিল। এ কথা শোনার পর স্থানীয় মুসল্লিরা ক্ষুব্ধ হয়ে ওঠেন।
তারা বলেন, এখানে কোনো মন্দির ছিল না। এটি মসজিদের জমি। এই নিয়ে উভয় পক্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তখন পুলিশ অস্ত্র উঁচিয়ে মুসল্লিদের চলে যাওয়ার হুমকি দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ প্রসঙ্গে গেন্ডারিয়া থানার ওসি কাজী মিজানুর রহমান নয়া দিগন্তকে জানান, ওই জমি নিয়ে হিন্দু নেতারা থানায় একটি জিডি করেন। জিডিতে তারা দাবি করেছেন ওই জমিতে মন্দির ছিল। তাদের জমি দখল করে মসজিদ নির্মাণ করা হচ্ছে। এ নিয়ে আজ স্থানীয় হিন্দু ও মুসলমানদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ গিয়ে মসজিদের নির্মাণকাজ বন্ধ করে দেয়।
তিনি আরো বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। স্থানীয় হিন্দু ও মুসলমানদের সাথে কথা বলে বিষয়টি মীমাংসা করা হবে বলে জানান তিনি।
সুত্র: নয়াদিগন্ত

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button