রাজনীতিশিরোনাম

দল হিসেবে নাগরিক ঐক্যের আত্মপ্রকাশ

পতাকা ডেস্ক ঃ সাত বছর পর নাগরিক ঐক্য রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। সংগঠনটির রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে করে একথা জানান দলের আহবায়ক মাহমুদুর রহমান মান্না।
আজ জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সংগঠনিটর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মান্না তার নতুন অবস্থানের কথা জানিয়ে বলেন, মানুষের বিকল্প রাজনৈতিক শক্তির প্রত্যাশা মেটাতে সামাজিক সংগঠনিকে রাজনৈতিক দল গঠন করতে হয়েছে। এর পাশাপাশি তিনি জানান, অগণিত রাজনৈতিক দলের এ দেশে নাগরিক ঐক্য শ্রেফ আরেকটি রাজনৈতিক দল হতে যাচ্ছে না। স্বাধীনতার ঘোষণাপত্রে উল্লিখিত সাম্য, মানবিক মর্যাদা, আর সামাজিক সুবিচারের আলোকে ধাপে ধাপে দেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করাই হবে চূড়ান্ত লক্ষ্য বলে তিনি জানান।
দেশের বিদ্যমান অগণতান্ত্রিক পরিবেশ থেকে দেশকে মুক্ত করাই তার দলের স্বল্পমেয়াদী পরিকল্পনা বলে জানান তিনি। তবে এটা বাস্তবায়নে যতো দ্রত সম্ভব একটা অংশগ্রহণমুলক, স্বচ্ছ, গ্রহণযোগ্য নির্বাচন চান তিনি।
মান্না বলেন, একটা অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচন পারে স্বল্পমেয়াদে দেশকে শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে রক্ষা করতে। শুধুমাত্র একটা সুষ্ঠু নির্বাচন হওয়া মানে গণতন্ত্র নয়, কিন্তু এটাও সত্য সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া গণতন্ত্রের কথা বলাও হাস্যকর। তাই যত দ্রুত সম্ভব এমন একটা নির্বাচনের জোর দাবি করেন তারা।
নাগরিক ঐক্যের প্রেক্ষাপট শুরু হয় ২০১২তে। গত ১ জুন ছিল সংগঠনটির ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এস এম আকরাম,শহীদুল্লাহ কায়সার, ডাঃ জাহেদ, ফজলে রাব্বী প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button