হিউম্যান রাইটস লিগ্যাল এইড সোসাইটি, রাজশাহী নতুন কমিটি ঘোষণা ও পরিচিতি অনুষ্ঠান

হিউম্যান রাইটস লিগ্যাল এইড সোসাইটির রাজশাহী জেলার নতুন কমিটি ঘোষণা ও পরিচিতি অনুষ্ঠান মঙ্গলবার রাজশাহী শহরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সোসাইটির রাজশাহী জেলার নবনির্বাচিত সভাপতি সাইফুন্নেসা লিনার সভাপতিত্বে সোসাইটির চেয়ারম্যান আনোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন বলেন, হিউম্যান রাইটস লিগাল এইড সোসাইটির রাজশাহী জেলার পরিচিতি অনুষ্ঠানে আগত সকলকে আমার, ও আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি।
মানব পরিবারের সকল সদস্যের জন্য সার্বজনীন, সহজাত, অহস্তান্তরযোগ্য এবং অলঙ্ঘনীয় অধিকারই হলো মানবাধিকার। মানবাধিকার প্রতিটি মানুষের এক ধরনের অধিকার যেটা তার জন্মগত ও অবিচ্ছেদ্য। মানুষমাত্রই এ অধিকার ভোগ করবে এবং চর্চা করবে। তবে এ চর্চা অন্যের ক্ষতিসাধন ও প্রশান্তি বিনষ্টের কারণ হতে পারবে না। মানবাধিকার সব জায়গায় এবং সবার জন্য সমানভাবে প্রযোজ্য। এ অধিকার একই সাথে সহজাত ও আইনগত অধিকার। স্থানীয়, জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক আইনের অন্যতম দায়িত্ব হল এসব অধিকার রক্ষণাবেক্ষণ করা।
তিনি জানান, প্রতিষ্ঠানটি ২৫ বছর যাবৎ মানুষের জন্য কাজ করে যাচ্ছে। তিনি সংগঠনের উদ্দেশ্য, লক্ষ্য, সংক্ষিপ্ত ইতিহাস বর্ণনা করেন। তিনি আরও বলেন, মানুষের অধিকার, আমাদের অঙ্গীকার। এই অঙ্গীকারকে কতোটুকু কথায়, কতোটুকু কাজে পরিণত করতে পাচ্ছি তা আমাদের বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ আমরা গ্রহণ করেছি, এর বাস্তবায়নে আপনাদের সহযোগিতা চাই। আন্তর্জাতিক পরিমণ্ডলে আজ আমাদের দেশের গুম, পীড়ন, নির্যাতন, বিচার ববহির্ভূত হত্যা, বিচারহীনতা, কথা বলার অধিকার হরণ, ভোটাধিকার অকার্যকর হওয়া, নাগরিকদের গণতান্ত্রিক অধিকারহীনতার কথা এসেছে। এটি আমাদের জন্য লজ্জার, উদ্বেগের। প্রতিটি ক্ষেত্রে সুবিচার প্রতিষ্ঠার জন্য মানুষের পাশে থেকে কাজ করার অঙ্গীকার ঘোষণা করছি আমরা।
অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী জেলা কমিটি গঠনের জন্য সংগঠকদের নাম তুলে ধরেন, এবং সকলের সম্মতিতে নবনির্বাচিত কমিটি দায়িত্ব গ্রহণ করে। সাইফুন্নেসা লিনা সভাপতি, ও আয়েশা ইসলাম মুন্নি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক মোঃ মুনসুর হোসেন এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা অধ্যাপক শাহজাহান সাজু, নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক এস এম এ কবীর হাসান।
সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে আরও বক্তব্য রাখেন সোসাইটির কেন্দ্রীয় প্রতিনিধি প্রকৌশলী মোঃ জাকিউল হোসেন জনি, রাজশাহী বিভাগীয় উপদেষ্টা মুর্শিদ কামাল রানা, মোঃ মাহফুজুর রহমান, রাজশাহী বিভাগীয় সমন্বয়ক মোসাঃ তাহমিনা আক্তার, জেলা সাধারণ সম্পাদক মোসাঃ আয়েশা আক্তার মুন্নি, সাবেক জেলা সাধারণ সম্পাদক দীপিকা রায় দিনা প্রমুখ।
অনুষ্ঠানে সংগঠনটির রাজশাহী মহানগর শাখার নেতৃবৃন্দ অতিথিগণকে সম্মাননা স্মারক তুলে দেন।
প্রেস রিলিজ




