Uncategorized

হাসপাতালে পৌছানোর আগেই সড়কে লাশ হলেন স্বামী-স্ত্রী

ঢাকা-ঠাকুরগাঁও মহাসড়কে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাণ হারিয়েছেন মোস্তফা কামাল ও তার স্ত্রী মনছুরা বেগম। তারা চিকিৎসার জন্য দিনাজপুরে যাচ্ছিলেন।
শুক্রবার (০২ আগস্ট) সকাল ৭টার দিকে ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার খোঁচাবাড়ি বাজার এলাকায় নিশাত পরিবহন ও ডিপজল এন্টারপ্রাইজের বাস দু’টি এ দুর্ঘটনার কবলে পড়ে।
এদিকে এ দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল ছেলেকে দেখতে এসে পুত্রবধূ জবা রানীসহ মারা যান মঙ্গলী রানী নামে এক নারী।
এ দুর্ঘটনায় আরও মারা যান, আব্দুর রহমান তরুণ (৪০), আব্দুল মজিদ (৫২), সরস্বতী সাহা (৫০), ক্ষিতীশ চন্দ্র (৪৫)।
জানা গেছে, ডিপজল এন্টারপ্রাইজের বাসটি ঢাকা থেকে ছেড়ে ঠাকুরগাঁও যাচ্ছিল। আর নিশাত পরিবহনের বাসটি ঠাকুরগাঁও থেকে ছেড়ে দিনাজপুর যাচ্ছিল। খোঁচাবাড়ি এলাকায় পৌঁছালে বাস দু’টি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৮ জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button