বিবিধশিরোনাম

হাসপাতালেই বিয়ে করলেন করোনায় আক্রান্ত যুগল

হাসপাতালেই বিয়ে সারলেন করোনায় আক্রান্ত এক মুমূর্ষু যুগল। এমন ঘটনা ঘটেছে যুক্তরাজ্যে।
জানা গেছে, গত জুনেই বিয়ে করার কথা ছিল যুক্তরাজ্যের বাসিন্দা এলিজাবেথ কের এবং সাইমন ও ব্রায়েনের। তবে করোনা মহামারি পরিস্থিতিতে থেমে যায় সেই বিয়ে। সম্প্রতি এলিজাবেথ কের এবং সাইমন ও ব্রায়েন দুজনই করোনায় আক্রান্ত হন। আর তাদের শারীরিক অবস্থা অবনতি হওয়ায় দুজনকেই দক্ষিণ স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাদের দুজনকেই আইসিইউতে স্থানান্তর করা হয়।
আইসিইউতে থাকা কের চিকিৎসকদের জানান যে ও ব্রায়ানের সঙ্গে তার বিয়ে হওয়ার কথা ছিল । আর এই কথা জানার পরই হাসপাতাল কর্তৃপক্ষ গত ১২ জানুয়ারি তাদের বিয়ের আয়োজন করে।
জানা গেছে, বিয়ের পর এখন আগের চেয়ে ভালো অবস্থায় আছেন কের এবং ও ব্রায়েন দম্পতি।
বিয়ের বিষয়ে কের বলেন, চিকিৎসকরা আমাকে বলেছিলেন যে আমার বেঁচে থাকার সুযোগ কম । যদি আমাদের বিয়ে করার সুযোগ না দেওয়া হত তাহলে আমি মনে করি না যে আমরা এখন এমন অবস্থায় থাকতে পারতাম ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button