sliderস্থানিয়

হারাগাছে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

রতন রায়হান, রংপুর: শনিবার (১১ এপ্রিল) দুপুরে হারাগাছ থানাধীন টাংরীর বাজারে আলেফজানের হোটেলের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় এসআই মোঃ রুহুল আমিনের নেতৃত্বে একটি টিম। টিমে ছিলেন কনস্টেবল মোঃ ফিরোজ শাহ, কনস্টেবল মোঃ শাহিনুর রহমান, কনস্টেবল সৈয়দা নুসরাত শারমিন, কনস্টেবল মোঃ তানভীর ইসলাম রানা ও অন্যান্য সদস্যরা।

পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে নারী কনস্টেবল এর সহযোগীতায় মোছাঃ আজমিন নাহার আঁখি (২৮) নামে ওই নারীকে আটক করা হয়। তার হাতে থাকা কফি রঙের ভ্যানিটি ব্যাগের ভিতর থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ১৭২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন ১৭.২ গ্রাম এবং আনুমানিক মূল্য ৫১,৬০০ টাকা।

আঁখি রংপুরের তারাগঞ্জ উপজেলার কাশিয়াবাড়ী ডাঙ্গিরহাট এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি রংপুর নগরীর লালবাগ কলেজপাড়ায় ভাড়া থাকেন। আঁখি মোঃ আনিসুল হক ও মোছাঃ হামিদা বেগম এর মেয়ে ও মোঃ মোস্তফা হাসান সাগর এর স্ত্রী।

হারাগাছ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।

হারাগাছ থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button