আন্তর্জাতিক সংবাদশিরোনাম

হামলা বিস্ফোরণের মধ্যে আফগানিস্তানে ভোট গ্রহণ

হামলা আর বিস্ফোরণের মধ্যে আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ করা হয়েছে। ভোটারদের উপস্থিতিও তুলনামূলক কম ছিলো।
শনিবারের প্রেসিডেন্ট নির্বাচন চলাকালে দেশব্যাপী একের পর এক বিস্ফোরণ হয়েছে। ভোটাররা ভোটকেন্দ্রে যাওয়ার সময় এসব বিস্ফোরণ ঘটে। তালেবান আগেই নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিয়েছিল। তবে নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর বিভিন্ন রাস্তায় বহু সৈন্য মোতায়েন করা হয়েছে। এর আগে নির্বাচনী প্রচারণাকালে বিভিন্ন হামলায় অনেকে প্রাণ হারিয়েছেন।
হাসপাতালের এক পরিচালক বলেন, আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার নগরীতে বোমা বিস্ফোরণে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। ভোট গ্রহণ শুরুর প্রায় দুই ঘণ্টা পর একটি ভোটকেন্দ্রে এ বোমার বিস্ফোরণ ঘটানো হয়।
সরকারি কর্মকর্তারা জানান, দেশের আরো অনেক ভোটকেন্দ্রে বিস্ফোরণ ঘটানো হয়েছে।
ভোটের লড়াইয়ে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী দুই চেনা মুখ বর্তমান প্রেসিডেন্ট আশরাফ গনি এবং প্রধান নির্বাহী আব্দুল্লাহ। এই দু’জনই ২০১৪ সাল থেকে ক্ষমতা ভাগাভাগি করে দেশ পরিচালনা করছেন। প্রথম দফা ভোটে যদি কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট না পান তবে দ্বিতীয় দফায় আবারো সরাসরি ভোট গ্রহণ হবে। ভোট গ্রহণের তিন সপ্তাহ পর ফলাফল ঘোষণা করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button