উপমহাদেশশিরোনাম

হাতি উদ্ধারে ব্যর্থ ভারতীয় বিশেষজ্ঞরা ফিরে যাচ্ছেন

পতাকা ডেস্ক: ভারতের আসাম থেকে স্রোতে ভেসে বন্য হাতিটি উদ্ধারে ব্যর্থ হয়ে দেশটির তিন বিশেষজ্ঞ ফিরে যাচ্ছেন। বাংলাদেশের বন্য প্রাণী বিভাগের বিশেষজ্ঞরাই এখন হাতিটি উদ্ধারে কাজ করবেন।
রোববার সকালে ভারতের তিন বিশেষজ্ঞ ঘটনাস্থল থেকে ঢাকায় এসেছেন। মঙ্গলবার তারা ভারতে ফিরে যাবেন বলে জানা গেছে।
বর্তমানে হাতিটি সরিষাবাড়ির ভাটারা ইউনিয়নের হরিপুর গ্রামের নদীর পাড়ে অবস্থান করছে। উপজেলা প্রশাসন মাইকিং করে হাতিটিকে বিরক্ত করা ও ধাওয়া না দেওয়ার জন্য জনসাধারণকে অনুরোধ করছে।প্রায় দেড়মাস ধরে বাংলাদেশে অবস্থান করা ভারতীয় বুনো হাতিটি উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন বন্য প্রাণী বিভাগ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button