হাতিয়া প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত

মোঃ হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া প্রতিনিধি : নানা আয়োজনের মধ্যদিয়ে নোয়াখালীর হাতিয়া উপজেলায় বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন পালিত হয়েছে।
বুধবার (২৮সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দফতরের আয়োজনে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আলোচনা, দোয়া মাহফিল ও কেক কাটার মধ্যদিয়ে দিনটি পালিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম হোসেন, ভাইস চেয়ারম্যান, উপজেলা সমাজ সেবা অফিসার কাজী ইমরান হোসেন, উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম জিয়াউল হক। এছাড়াও উপজেলা নির্বাহী অফিসের প্রশাসনিক কর্মকর্তা মোঃ কামাল উদ্দিন এবং মহিলা বিষয়ক দপ্তরের ইনস্পেকটর ইয়াসমিনারা বেগম সহ প্রশিক্ষক ও প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন।
এদিকে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সকাল ১১টায় দলীয় সংগঠনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় হাতিয়া উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুকন্যা প্রধনামন্ত্রী শেখ হাসিনার দীঘায়ু কামনায় বিশেষ দোয়া ও কেক কাটা হয়।




