হাতিয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

মোঃ হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদায় ও নানা কর্মসূচির মধ্যে দিয়ে হাতিয়া উদযাপিত হয়েছে ৫৩ -তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।হাতিয়া উপজেলা প্রশাসনে ও আওয়ামীলীগের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে ভোরে উপজেলা শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন স্থানীয় সংসদ সদস্য আয়েশা ফেরদাউস নোয়াখলী-৬ (হাতিয়া), উপজলা চেয়ারম্যান মাহবুব মুর্শেদ লিটন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কায়সার খসরু, মুক্তিযোদ্ধা, উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ,হাতিয়া প্রেসক্লাব ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ রাজনৈতিক ও সামাজিক সংগঠন সুমহ।
পরে সকাল আটটায় জাতীয় সংগীতের মাধ্যমে হাতিয়া দ্বীপ সরকারি কলেজ মাঠে কুচকাওয়াজ শরীর চর্চা প্রদর্শন অনুষ্ঠিত হয়। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করছেন উপজেলা প্রশাসন। এবং শিল্পকলার উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা চেয়ারম্যান মাহবুব মোর্শেদ লিটন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড কেফায়েত উল্যাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা কায়সার খসরু, হাতিয়া থানা ভারপ্রাপ্ত (কর্মকর্তা) ওসি আমির হোসেন।
হাতিয়া সহকারী কমিশনার ভূমি গোলাম সরওয়ার।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও প্রধানগণ, উক্ত অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এবং দুপুরে মুক্তিযুদ্ধোদের সংবর্ধবা দেওয়া হয়।




