slider

হাতিয়ায় বন্দোবস্তকারী ভূমিহীন কৃষক সমাবেশ

মোঃ হানিফ উদ্দিন সাকিব,হাতিয়া প্রতিনিধি : নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় বন্দোবস্তকারী ভূমিহীন কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭জানুয়ারি) সকালে হাতিয়া ভূমিহীন কৃষক সমিতির সভাপতি মোঃ মাইন উদ্দিন লেলিন এর সভাপতিত্বে, হাতিয়া 
উপজেলা ভূমিহীন কৃষক সমিতির আয়োজনে, উপজেলা পরিষদ চত্বরে বিজয় মঞ্চে, উপজেলা বন্দোবস্তকারী ভূমিহীন কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। 

কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাতিয়া উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান এডঃ কেফায়েত উল্যাহ, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক, পৌর মেয়র কে,এম ওবায়েদ উল্যাহ বিপ্লব, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগ সভাপতি ও জেলা পরিষদ সদস্য মহিউদ্দিন মুহিন, উপজেলা কৃষক সমিতির সহ-সভাপতি মোঃ শাহজাহান, উপজেলা কৃষক সমিতির সহ-সভাপতি মোঃ আবু তাহের, এডভোকেট ফজলুল আজীম তুহিন, উপজেলা কৃষক সমিতির কোষাধ্যক্ষ মোঃ রাশেদ হাসান, উপজেলা কৃষক সমিতির সদস্য মোঃ মফিজ উদ্দিন, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সহ আরও বক্তব্য রাখেন, হাতিয়া উপজেলার ভূমিহীন ও কৃষক নেতৃবৃন্দ। 

কৃষক সমাবেশে বিভিন্ন বক্তাগণ তাদের বক্তব্যের মাঝে কৃষকদের সমস্যা গুলো তুলে ধরেন। ভূমিহীন কৃষকগণ বন্দোবস্ত জমি পাওয়ার পরেও এখনো তারা ঐ জমিতে চাষাবাদ থেকে বঞ্চিত রয়েছে। আজ তাদের দীর্ঘ দিনের আশা পূরণ হতে চলছে হাতিয়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আলীর নেতৃত্বে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button