slider

গায়েবী মামলা ও নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে বিএনপির সাংবাদিক সম্মেলন

পিরোজপুরে প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় গায়েবী মামলা ও নাজিরপুর উপজেলায় নেতাকর্মীদের জেল হাজতে প্রেরণের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পিরোজপুর জেলা শাখা।
আজ সোমবার (৫ নভেম্বর) পিরোজপুর জেলা বিএনপির রাজনৈতিক কার্যালয় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ নাজিরপুর উপজেলার সভাপতি-সাধারণ সম্পাদকসহ পাঁচজনকে মিথ্যা মামলায় গ্রেফতারের ও হয়রানিমূলক মিথ্যা মামলা দিয়ে নেতাকর্মীদের নির্যতন ও বিতাড়িত করা মঠবাড়িয়া উপজেলায় গায়েবী মামলা দিয়ে উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুম বিল্লাহ্, সদস্য সচিব তাহসিন জামান রুমেল সহ ১০২ জন শীর্ষ নেতার নাম উল্লেখ করে ৪৫০ জন অজ্ঞাত ব্যক্তির কথা উল্লেখ করে একটি গায়েবী মামলা করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন (রানা), সহ জেলা বিএনপি ও এর অঙ্গদলের নেতৃবৃন্দ। এসময় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনের বক্তারা বলেন, পিরোজপুরের নাজিরপুর উপজেলায় বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে ছাত্রলীগের হামলা অফিস ভাংচুর ও উপজেলা বিএনপি নেতাকর্মীদের হয়রানি মূলক মিথ্যা মামলা দেয়া হয়েছে।
নাজিরপুর উপজেলার চার নেতা এখনো কারাগারে রয়েছে। এদিকে গতকাল মঠবাড়িয়ায় যে গায়েবী মামলা দেওয়া হয় তার নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এবং সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, কোন বাধাই আমাদের ১০ ডিসেম্বরের সম্মেলন থেকে পিছু হাটার সুযোগ নেই। আমরা পিরোজপুর থেকে ১০ ডিসেম্বরের সম্মেলনে যোগদান করব।
যুগ্ন আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা বলেন ভয়ভীতি গায়েবী মামলা, হামলা করে আমাদের ১০ ডিসেম্বর সম্মেলন থেকে পিছু হাটার কোন সুযোগ নেই। আমরা এই মিথ্যা হয়রানিমূলক গায়েবী মামলার নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে নেতাকর্মীদের হয়রানি বন্ধ করে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানানো হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button