অর্থনৈতিক সংবাদশিরোনাম

হাতিরঝিলের বিজিএমইএ ভবন ভাঙার কাজ শুরু

অবশেষে রাজধানীর হাতিরঝিলে অবৈধভাবে গড়ে ওঠা বিজিএমইএ ভবন ভাঙার কাজ শুরু হয়েছে। পুরো ভবনটি ভাঙতে ছয় মাস সময় লাগবে।
বুধবার দুপুর সাড়ে ১২টায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম ভবন ভাঙার কাজের উদ্বোধন করেন। ভবন ভাঙা দায়িত্ব পেয়েছে ফোর স্টার গ্রুপ নামের একটি প্রতিষ্ঠান।
এ সময় তিনি বলেন, বিজিএমইএ ভবন হাতিরঝিল এর অবৈধভাবে গড়ে উঠেছিল। এই ভবনের ফলে হাতিরঝিলসহ ঢাকা শহরের সৌন্দর্য যেমন নষ্ট হয়েছে, তেমনি পানির অবাধ প্রবাহ বিঘ্নিত হয়েছে।
গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী বলেন, আদালতের নির্দেশেই ভবন ভাঙার কাজে হাত দিয়েছি। আগামী ছয় মাসের মধ্যে এই ভবন সম্পূর্ণরূপে ভেঙে ফেলা হবে। বুয়েটের একটি বিশেষজ্ঞ দল এবং রাজউকের একটি দল পৃথকভাবে এবার কাজের তদারকি করবে।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী তিনি বলেন, হাতিরঝিলের মূল নকশার বাইরে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত স্থাপনা থাকতে দেওয়া হবে না। যারা গোপনে পয়োনিষ্কাশনের নোংরা পানি লেকে প্রবাহিত করে পানি নষ্ট করছেন তারা নিজ থেকে সতর্ক হবেন। ইতিমধ্যেই পানির দুর্গন্ধ দূর করার জন্য আমরা একটি প্রকল্প হাতে নিয়েছি।
ফোর স্টার গ্রুপের পরিচালক শরীফ জানান, আগামী সোমবার থেকে ভবন ভাঙার মূল কাজ শুরু হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button