
ভারতে করোনা ভাইরাস সংক্রমণের প্রকোপ আরও বেড়েছে। প্রতিবেশী দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৮৮ জন। যা একদিনের আক্রান্তের সংখ্যায় সর্বোচ্চ বলে জানিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। ভারতে গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪৮ জন।
শুক্রবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ভারতে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৮ হাজার মানুষ। মারা গেছেন ৩ হাজার ৫৮৩ জন।
দক্ষিণ এশিয়ার বৃহত্তম এ দেশটিতে এখন পর্যন্ত করোনা ভাইরাসে পজিটিভ রয়েছেন ৬৬ হাজার ৩৩০ জন। সুস্থ হয়েছেন ৪৮ হাজার ৫৩৪ জন।
করোনা মহামারির আন্তর্জতিক জরিপ প্রতিষ্ঠান ওয়ার্ল্ডোমিটারে পরিসংখ্যানে আক্রান্তের তালিকায় ১১ নম্বরে ওঠে এসেছে ভারত। এশিয়ার তালিকায় তুরস্ক ও ইরানের পরই এখন ভারতের অবস্থান।




