হাতিয়া এ গনি বালিকা বিদ্যালয়ে শিক্ষা সপ্তাহ পালিত

মোঃ হানিফ উদ্দিন সাকিব,হাতিয়া প্রতিনিধি : নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়া বুড়িরচর এ গনি বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে বিদ্যালয়টি নানা আয়োজনের মধ্য দিয়ে শিক্ষা সপ্তাহ ২০২৩ পালন করেছে।
আজ (১৬ফেব্রুয়ারি) রোজ বৃহস্পতিবার শিক্ষা সপ্তাহ ২০২৩ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বুড়িরচর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি, হারুনুর রশিদ সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি, উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতার কৃতি সন্তান মোঃ ওমর ফারুক রাসেল। উপস্থিত ছিলেন, মোহনা টেলিভিশনের হাতিয়া প্রতিনিধি, মোঃ ফিরোজ উদ্দিন, মেহমানদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মফিজিয়া উচ্চ বিদ্যালয় এর সাবেক প্রধান শিক্ষক, বর্তমান মফিজিয়া স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি, মোঃ হেলাল উদ্দিন, এছাড়াও উপস্থিত ছিলেন, বিশিষ্ট সংস্কৃতিক প্রেমী, মোঃ আবিদ হোসেন, আতাউর রাব্বি তারেক,
এসময় ম্যানেজিং কমিটির সভাপতি ওমর ফারুক রাসেল বলেন, এই প্রতিষ্ঠানটি আমার আব্বা মরহুম আলহাজ্ব আব্দুল গনি সাহেব ১৯৯৪ সালে প্রতিষ্ঠা করেন, আজ তিনি নাই, আমি তার বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করছি, আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন, এছাড়াও তিনি বলেন, এই বিদ্যালয়ে যোগদান কৃত প্রধান শিক্ষক, মোঃ শামছল তিব্রিজ, তার বুদ্ধিমত্তা দিয়ে পুরো হাতিয়া সুনাম অর্জন করেন, বর্তমানে স্কুলটি অনেক বেশি জনপ্রিয়।
বিদ্যালয় এর প্রধান শিক্ষক শামছল তিব্রিজ বলেন, সকলের সহযোগিতা পেলে বিদ্যালয়টি আরো বেশি সুনাম অর্জন করবে বলে আমার বিশ্বাস, আপনাদের দোয়ায় আমি সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি ইনশাআল্লাহ।
বক্তব্য রাখেন সাংবাদিক ছাইফুল ইসলাম জিহাদ, এ সময় তিনি প্রতিযোগিনীদের অসাধারণ প্রতিযোগিতা দেখে বলেন, যদি জ্ঞান অন্বেষণ করতে চাও, তাহলে এ গনি বালিকা উচ্চ বিদ্যালয়ে যাও।
পরিশেষে শিক্ষা সপ্তাহ ২০০৩ সালের বিজয়ী প্রতিযোগিনী, ছাত্রীদের মধ্যে পুরস্কার তুলেদেন আমন্ত্রিত মেহমানবৃন্দরা।



