আইন আদালতশিরোনাম

হলমার্ক কর্মকর্তার নারীসঙ্গ : কাশিমপুর কারাগারের সুপার ও জেলার প্রত্যাহার

সাজাপ্রাপ্ত আসামির সঙ্গে কারাগারে নারীর সময় কাটানোর ঘটনায় কাশিমপুর কারাগার পার্ট-১ এর সিনিয়র জেল সুপার ও জেলারকে প্রত্যাহার করা হয়েছে। এর আগে ডেপুটি জেলারসহ তিন জনকে প্রত্যাহার করা হয়েছিলো।
কারাগারে নারীর সঙ্গে হলমার্ক কেলেঙ্কারির সাজাপ্রাপ্ত বন্দি তুষারের সময় কাটানোর ঘটনায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১-এর সিনিয়র জেল সুপার রতœা রায় ও জেলার নুর মোহাম্মদকে প্রত্যাহার করা হয়েছে। রোববার দুপুরে গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, প্রত্যাহার হওয়া সুপার ও জেলার এরই মধ্যে তাদের দায়িত্ব হস্তান্তর করেছেন। এছাড়াও এই বিষয়ে জেলা প্রশাসনের তদন্ত কমিটি তদন্ত শেষে তাদের সুপারিশমালা দ্রুত সময়ের মধ্যে জমা দিবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button