slider

হরিরামপুর শ্যামল নিসর্গের ১দিনে ৫০০ বৃক্ষরোপণ

জ.ই. আকাশ, হরিরামপুর (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের হরিরামপুরের হারুকান্দি ইউনিয়নে ১দিনে বিভিন্ন প্রজাতির ৫০০ বৃক্ষ রোপণ করেছে পরিবেশ বান্ধব সংগঠন “হরিরামপুর শ্যামল নিসর্গ”।
২৯ জুলাই (শুক্রবার) সকাল থেকে দিনব্যাপী হরিরামপুর শ্যামল নিসর্গের উদ্যোগে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে কাইশাখালি থেকে মীর্জানগর রাস্তা এবং তন্ত্রখোলা রাস্তায় ১৩ প্রজাতির পাঁচ শতাধিক বৃক্ষরোপণ করা হয়।
জানা যায়, সকালে বৃক্ষরোপণের শুরুতেই জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে সংগঠনের কর্মীরা স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত থেকে এ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন।এই বৃক্ষরোপণ কর্মসূচির সমন্বয়কের দায়িত্বে ছিলেন সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান ও ইকবাল হোসেন ।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন সহ- সভাপতি আনন্দ সরকার, সাধারণ সম্পাদক প্রনব পাল, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন, সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান মাতব্বর, কর্মসূচি সম্পাদক নাজমুল তালুকদার চঞ্চল, আর্কাইভ সম্পাদক চৌধুরী মশিউর রহমান, কার্যনির্বাহী সদস্য রঞ্জন সরকার, জসিম উদ্দিন আহমেদ, সুমন বিশ্বাস, শুভ মল্লিক, কোহিনুর ইসলাম নুর, এইচ. বি. কে সুমন সোহেল, আহমেদ সাকিবুর রহমান রুহুল, মো. রফিক, রাসেল, রিফাত, মীর মোঃ সুজন খান, পলাশ, হৃদয় প্রমুখ।
উল্লেখ্য, “অক্সিজেনের রাজ্য গড়ি, হরিরামপুর সবুজে ভরি” এই স্লোগানকে সামনে রেখেই পরিবেশ বান্ধব সংগঠন হরিরামপুর শ্যামল নিসর্গ ধারাবাহিক বৃক্ষরোপণ করে চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button