
মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্স এ ঔষুধ কোম্পানির সেলস্ রিপ্রেজেনটেটিভদের বিব্রতকর পরিস্থিতির কারণে রোগীরা অসন্তুষ্ট এমনটি জানিয়ে স্থানীয় বাসিন্দারা। ২০ এপ্রিল রবিবার বেলা ১১ ঘটিকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর গেটে প্রায় ১০ জন ঔষুধ কোম্পানির সেলস্ রিপিজেন্টারা রেগীদের কাছে থেকে হাসপাতাল কর্তৃপক্ষ প্রেসক্রিপশন ছবি তুলা সহ তারা অমুক ফার্মিসিতে থেকে অবশ্যই ঔষুধ কিনবেন কিন্তু এরকম জোরপূর্বক জোরাজোরি এবং প্রেসক্রিপশনে টিক মার্কও তারা দিয়েছে এমনটি একজন রোগী জানিয়েন pataka24.com কে জানান,সেলস্ রিপিজেন্টারা আমার কাছ থিকা জোর করেই প্রেসক্রিপশন নিয়ে প্রথমে ছবি তুলে তারপর নির্দিষ্ট ফার্মিসি থেকে ঔষুধ কিনার জন্য জোরপূর্বক জোরাজোরি করে। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে জানান, এতোদিন কোম্পানির সেলস্ রিপিজেন্টারা হাসপাতালের ভিতরেই ঢুকে আপত্তিকর ও বিব্রতকর পরিস্থিতি তৈরি করে সাধারণ রোগীদের নানান ভাবে হয়রানি করা সহ জোরাজোরি করেন।বেশ কিছুদিন যাবৎ বাহিরে গেটে উৎপাত বেড়ে গেছে এবং অসহনশীল হয়ে দাড়িয়ে। এ বিষয়টি নিয়ে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পঃপঃ কর্মকর্তা মো: রেজাউল সাংবাদিকদের জানায়,আমাদের সাথে ঔষুধ কোম্পানির সেলস্ রিপিজেন্টারাদের কোন ধরনের সম্পর্ক নেই, শুধুমাত্র সাপ্তাহে দুই দিন কোম্পানির প্রয়োজনে হাসপাতালের ভিতরে প্রয়োজনীয় বিষয়ে প্রবেশ করতে পারবে এবং কার্যক্রম শেষ হলেই আবার বের হতে পারবে। আমাদের কাছে রোগীদের পক্ষ হতে লিখিত অভিযোগ দেওয়া হলে হাসপাতালের ভিতরে রোগীদের কোন ধরনের বিব্রতকর ও আপত্তিকর পরিস্থিতিতে ফেললে কঠোরভাবে এগুলো দমন করা হবে এবং প্রশাসনিক আইনী ব্যবস্থা গ্রহন করার চেষ্টা করবো।




