
মোহাম্মদ আলী,মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের দর্শনীয় অন্যতম স্থান হরিরামপুরে (মিনি কক্সবাজার) আন্ধার মানিক পদ্মার পাড় ঈদকে কেন্দ্র করে উপচে পড়া ভিড়।
এখানে বৈকালিক বৈচিত্র্যময় অপরূপ নীলাভূমি পদ্মার পাড়ের দৃশ্যপট দেখতে জেলার বিভিন্ন প্রান্তর থেকে নানাপেশার মানুষ ঘুরতে আসে।
হরেক রকমের ভাসমান দোকান ও বসেছে। ফাস্টফুড, ভাসমান রেস্টুরেন্ট,ছোট ছোট চটপটি, ঝাল মুড়ি দোকান সহ নান্দনিক পরিবেশে শিশুদের নাগরদোলা,কসমেটিক্স এর দোকান ঈদকে কেন্দ্র করে খুদে ব্যবসায়ীরা জমজমাট ব্যবসা করছে বলে খুদে ব্যবসায়ী জানিয়েছে।
এ বিষয়ে অনেক দর্শনার্থী সাংবাদিক জানান, বিশেষ ছুটিতে পরিবারের সদস্যদের হাসিখুশি করতে নারীর টানে ঘরমুখী মানুষ দুই ঈদে এবং বিশেষ ছুটিতে মনোরম ও নান্দনি দৃশ্য উপভোগ করতে এ পদ্মার পাড়ে আমাদের আসা।
অত্র এলাকা স্থানীয় দর্শনার্থীরা জানান পর্যটন কেন্দ্র অন্যতম স্থান হরিরামপুরের আন্দারমানিক পদ্মার পাড়। প্রশাসনের আরো নজরদারি প্রয়োজন বলে অনেকে মনে করেন।
এ বিষয়ে হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর আক্তার সাংবাদিকদের জানান, আমি যথাযথ নজরদারি সহ যাতে পর্যটকেরা ঘুরতে কোন ধরনের আপত্তিকর ঘটনা না ঘটে সে বিষয়ে উপজেলা প্রশাসন করতে সর্বদা সচেষ্ট ও তৎপরতা অব্যহত থাকবে।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুমিন খান জানান,ঈদ উপলক্ষে পদ্মার পাড়ে মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়, পুলিশ প্রশাসন কর্তৃক আমরা সর্বদা আইন শৃঙ্খলা তৎপরতা এবং কোন ধরনের আপত্তিকর ঘটনা ঘটলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা গ্রহণ করবো।




