Uncategorized

হরিরামপুরে সেনাবাহিনীর পক্ষ থেকে দুস্থ্যদের খাদ্য সহায়তা প্রদান

নিজস্ব প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুরে করোনা ভাইরাস মোবাবেলায় অসহায় শতাধিক মানুষের খাদ্য ও কৃষকদের বীজ সহায়তা করলো বাংলাদেশ সেনাবাহীনির নবম পদাতিক ডিভিশন।
রোববার নবম পদাতিক ডিভিশনের পৃষ্ঠপোষকতায় ৭১ মেকানাইজ্ড ব্রিগেডের ব্যবস্থাপনায় হরিরামপুরের ঝিটকা এলাকায় মেজর মো. ফেরদৌস হোসেন ভুঁইয়ার নেতৃত্বে ওই সব দু:স্থ্য ও কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা ও কৃষকদের মাঝে উন্নত জাতের বিভিন্ন ধরনের সবজি বীজ বিতরন করা হয়।
ত্রাণ বিতরণ প্রসঙ্গে সাভার সেনানিবাসের ১৫ ইষ্ট বেঙ্গল রেজিমেন্ট এর কমান্ডিং অফিসার লে.কর্নেল মো. ওয়াদুদ উল্লাহ চৌধুরী ,পিএসসি জানান, সেনা প্রধানের নির্দেশে দেশের অতীতে দুযোগকালীন মুহুর্তের মতো এবারের করোনা ভাইরাস মোকাবেলায়ও তাদের সাধ্যমতো ত্রান তৎপরতা অব্যাহত রেখেছে। ত্রান সহায়তা অন্যান্যের মধ্যে অংশ নেন কাপ্টেন মো. তুহিনুর রহমান,লে: ইসফাক আহমেদ সাকিব ও হরিরামপুর উপজেলা নির্বাহী অফিসার সাবিনা ইয়াসমিন প্রমুখ।
উল্লেখ্য, মানিকগঞ্জ জেলায় ” অপারেশন কোভিড শীল্ড” সেনাবাহিনী করোনায় কর্মহীনদের মাঝে শুরু থেকে ত্রাণ সহায়তা অব্যাহত রেখে। শেষ দিন পযন্ত তাদের ত্রান সহায়তা অব্যাহত থাকবে বলে জানানো হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button