slider

হরিরামপুরে শ্যামল নিসর্গের বৃক্ষরোপণ কর্মসূচিতে এবার তালের চারা রোপণ

জ. ই. আকাশ, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুরের ঐতিহ্যবাহী পরিবেশ বান্ধব সংগঠন “হরিরামপুর শ্যামল নিসর্গ’র বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় এবার রোপণ করা হয়েছে ২ শতাধিক তাল গাছের চারা।
১০ সেপ্টেম্বর (শনিবার) সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত উপজেলার গালা ইউনিয়নের বাঙ্গালা নতুন রাস্তায় এ তাল গাছের চারা রোপণ করা হয়।
সকাল আটটায় তালের চারা রোপণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম।
উদ্বোধনকালে তিনি বলেন, “হরিরামপুর শ্যামল নিসর্গ, সবুজ হরিরামপুর বিনির্মানে কাজ করছে। তাল গাছের চারাও দেশিয় গাছ বেশি বেশি রোপণ করতে হবে। উপজেলা প্রশাসন সব সময় তাদের সাথে আছে, থাকবে।”
শ্যামল নিসর্গ সংগঠনের সাধারণ সম্পাদক প্রণব পাল জানান, “বয়রা, চালা, হারুকান্দি, চরাঞ্চলের সুতালড়ি, লেছড়াগঞ্জসহ পুরো উপজেলার বিভিন্ন জায়গায় ইতোমধ্যে দুই সহস্রাধিক বৃক্ষ রোপণ করা হয়েছে। আজ দুই শতাধিক তালের চারা রোপণ করা হয়েছে।”
এ সময় আরও উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা আইন ও বিচার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব তৈয়বুল আজহার উজ্জল, সহ-সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক প্রণব পাল, যুগ্ম-সাধারণ সম্পাদক মুনশী সোহাগ, মাহিদুল ইসলাম মাহি, ট্রেজারার তানভীর রাজিব, সাংগঠনিক সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন ও বৃক্ষরোপণের সমন্বয়ক সংগঠনের সাংগঠনিক সম্পাদক লুতফর রহমান মাদবর ও মাসুদুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, “অক্সিজেনের রাজ্য গড়ি, হরিরামপুর সবুজে ভরি” এ প্রতিপাদ্যকে সামনে রেখেই কাজ করছে পরিবেশ সংগঠন হরিরামপুর শ্যামল নিসর্গ ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button