sliderস্থানিয়

হরিরামপুরে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে  বৃদ্ধা মা খুন

নাসির উদ্দিন,হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি : হরিরামপুর উপজেলায় মানসিক ভারসাম্যহীন এক মেয়ের হাতে তার মা খুন হয়েছেন। আজ (মঙ্গলবার) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গালা ইউনিয়নের মধ্যধুসুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রেজিয়া বেগম (৯৮) ওই গ্রামের মৃত সোবহানের স্ত্রী। অভিযুক্ত রোকেয়া বেগম (৬৫) নিহতের মেয়ে এবং সদর উপজেলার হাটিপাড়া এলাকার মৃত মালেকের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজ ঘরের ভেতরে থাকা একটি বটি দিয়ে রোকেয়া বেগম তার মা রেজিয়া বেগমকে কুপিয়ে হত্যা করেন। ঘটনার পর তিনি তার বড় ভাই মোফাজ্জল হোসেনের ছেলে রাসেলকে ডেকে জানান, তার দাদি মারা গেছেন। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে প্রতিবেশীরা ঘটনাস্থলে গিয়ে খাটের ওপর রক্তাক্ত অবস্থায় রেজিয়া বেগমের মরদেহ দেখতে পান।

স্থানীয়দের দাবি, স্বামীর মৃত্যুর পর থেকেই রোকেয়া বেগম মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।

খবর পেয়ে হরিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা নেয়।

নিহতের নাতি রাসেল জানান, তার ফুপু তাকে ডেকে বলেন যে তিনি তার দাদিকে হত্যা করেছেন এবং পুলিশে খবর দিতে বলেন।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফজাল হোসাইন বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং রোকেয়া আক্তারকে গ্রেফতার করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button