
নাসির উদ্দিন,হরিরামপুর প্রতিনিধি : হরিরামপুরের মাদক সম্রাট, ২১ মাদক মামলার আসামি হুকুম আলীকে (৫২) মাদকসহ গ্রেফতার করেছে থানা পুলিশ। উপজেলার গালা ইউনিয়নের রাজার কলতা গ্রামের মৃত মনছের আলীর ছেলে।
২ জুন (মঙ্গলবার) বিকেল ৪টার দিকে অভিযান চালিয়ে উপজেলার গালা ইউনিয়নের রাজার কলতা নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
এসময় তার বাড়ি থেকে ২৫ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধারসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে হরিরামপুর থানায় মাদক সংক্রান্ত আরও একটি নতুন মামলা রুজু করা হয় বলে থানা সূত্রে জানা যায়। মামলা নম্বর ১(০৬)২৬।
বিষয়টি নিশ্চিত হরিরামপুর থানার ওসি মুহাম্মদ আফজাল হোসেন জানান, মাদককে জিরো টলারেন্স করতে আমাদের বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, হুকুম আলী দীর্ঘদিন ধরেই মাদক কারবারের সাথে জড়িত। তার বিরুদ্ধে ইতিপূর্বে আরও ২১ মাদক মামলা রয়েছে।




