
মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি: হরিরামপুর উপজেলা বাহিরচর পূর্বপাড়া মোঃ রশিদের বাড়ি অগ্নিকান্ডের ফলে পুড়ে ছাই, প্রায় ১০ লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে ভুক্তভোগী পরিবারের মন্তব্য ।
২৫ জানুয়ারি রবিবার আনুমানিক দুপুর ১.৩০ মিনিটে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুর রশীদের বাড়ি থেকেই আগুনের সূত্রপাত ঘটে।
মুহূর্তের মধ্যে অগ্নিকান্ডের ফলে ঘরের প্রতিটি অংশে ছড়িয়ে পড়লে এলাকা জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়।
তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ আনায় ব্যর্থ হলে পরবর্তীতে ফায়ার সার্ভিসকে অবহিত করেন।
ফায়ার সার্ভিসের সদস্যরা এসে প্রায় এক ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
ভুক্তভোগী মোঃ রশীদ জানান,চুলার আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে এবং পরবর্তীতে ঘরের প্রতিটি অংশে ছড়িয়ে পড়ার ফলে আমাদের বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। আমাদের আনুমানিক প্রায় ১০-১২ লক্ষ টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ বিষয়ে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানান, ঘটনাটির খবর পাওয়া মাত্র আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চুলার আগুন থেকেই এ ভয়াবহ অগ্নিকান্ড ঘটেছে।
প্রথমে চুলার আগুন থেকে সিলিন্ডার গ্যাসে আগুন পৌঁছায়। পরবর্তীতে পাশে থাকা বড় ঘরটিতে আগুন ছড়িয়ে পড়ে।
ভুক্তভোগী পরিবারের আনুমানিক ১০ লক্ষ টাকা পরিমান সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে।




