sliderস্থানিয়

হরিরামপুরে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি: সারাদেশের ন্যায় মানিকগঞ্জের হরিরামপুরে জেলা ছাত্রদলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

২৮ ডিসেম্বর রবিবার বেলা ১২ টায় সরকারি বিচারপতি নূরুল ইসলাম ডিগ্রি কলেজের অডিটোরিয়ামে জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ এর সভাপতিত্বে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ সিরাজুর রহমান খান সজীবের সঞ্চালনায় উক্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ফ্যামিলি কার্ড স্বাবলম্বী পরিবার গড়ার প্রতিশ্রুতি, দূর্ণীতিমুক্তি বাংলাদেশ গড়ার অঙ্গিকার, খতিব, ইমাম -মুয়াজ্জিনগনের সামাজিক মর্যাদা ও জীবনমান উন্নয়ন, নদী-খাল-বিল ও পরিবেশ রক্ষায় পরিকল্পনা, কৃষক কার্ড,ক্রীড়া উন্নয়ন,আনন্দময় শিক্ষা, দক্ষ জনশক্তি ও আধুনিক বাংলাদেশ (সবার আগে বাংলাদেশ) গড়ার দৃঢ প্রতিজ্ঞাবদ্ধের পরিকল্পনা।

উক্ত অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ তারেক হাসান মামুন, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ যুবায়ের হোসেন,ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান,বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক মমি আনসারি, জাহাঙ্গীরনগর বিশ্ব বিদ্যালয়ের যুগ্ম আহ্বায়ক মোঃ রাজিব আহমেদ, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের ২ নং আহ্বায়ক সদস্য মোঃ নাহিদ সুমন।
এছাড়াও জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মোঃ মুদুল কান্তি মন্ডল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়ন,দপ্তর সম্পাদক শোয়েব হাসান শান,সাবেক উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ নিরব শিকদার প্রমূখ।

জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ জানান, আগামীর রাষ্ট্র বির্নিমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশ গড়ার পরিকল্পনা একটি সুদূর প্রসারিত ও রাষ্ট্র বির্নিমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সর্বোপরি দেশ ও জাতির মঙ্গল কামনায় দেশমাতা খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে উক্ত প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি ঘটে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button