কিশোরগঞ্জের ছয়টি আসনে সংসদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি : ৭ জানুয়ারি রবিবার সকাল ৮টা থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহন শুরু হয়ে বিকেল চারটাতে শেষ হয়। ভোট প্রদান শেষে কিশোরগঞ্জ জেলার সর্বশেষ বেসরকারি ফলাফলে জানা যায়,
কিশোরগঞ্জ-৬ (ভৈরব -কুলিয়ারচর) আসন থেকে নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন নাজমুল হাসান পাপন,
কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসন থেকে নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন আলহাজ্ব মোঃ আফজাল হোসেন,
কিশোরগঞ্জ-৪ (মিঠামইন-অষ্টগ্রাম) আসন থেকে নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন প্রকৌশলী রেজওয়ান আহমেদ তৌফিক, কিশোরগঞ্জ-৩ (তাড়াইল-করিমগঞ্জ) আসন থেকে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে বিজয়ী হয়েছেন এডভোকেট মজিবুল হক চুন্নু,
কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসন থেকে বিজয়ী হয়েছেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এডভোকেট সোহরাব উদ্দিন,
কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ-হোসেনপুর) আসন থেকে নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন ডাক্তার সৈয়দা জাকিয়া নূর লিপি ।




