
মোহাম্মদ আলী,মানিকগঞ্জ প্রতিনিধি: হরিরারমপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পাটগ্রাম অনাথ বন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের “স্কুল উৎসব” ১১তম আসর উদযাপিত হয়।
২২ মার্চ উপজেলার পাটগ্রাম অনাথ বন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে ভোর ৬.৪৫ মিনিটে সমবেত জাতীয় সঙ্গীত পরিবেশন এবং অত্র প্রতিষ্ঠানের প্রবীণ শিক্ষক ও নাট্যকার বাবু হরিপদ সূত্রধর এর শুভ উদ্বোধনের মধ্যে দিয়ে বর্ণাঢ্য-জমকালো আয়োজনে উৎসব মুখর নান্দনিক পরিবেশে ক্রিকেট উৎসব উদযাপিত হয়।
উল্লেখ্য, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় ভাতৃত্ব বৃদ্ধি ও পরস্পরের সাথে বন্ধন অটুট রাখার অন্যতম মাধ্যম হলো স্কুল উৎসব।
গানের আসর, কবিতা পাঠ,অতিথি বরণ এবং খেলা শেষে মনোরম সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজনে একটি বিরল দৃষ্টান্ত সকলের চোখজুড়ানো এবং বরাবরই ভিন্নরকম আয়োজনের করেন স্কুল কর্তৃপক্ষ।




