হরিরামপুরে জাতীয় শোক দিবসে যুবলীগের বৃক্ষ রোপণ

জ. ই. আকাশ, হরিরামপুর (মানিকগঞ্জ) : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ধূলশুড়া ইউনিয়ন শাখার আয়োজনে ইব্রাহিমপুর ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির প্রায় শতাধিক বৃক্ষরোপণ করা হয়।
৩১ আগষ্ট বুুধবার বিকেলে উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক আমিনুর রহমান চৌধুরী মিল্টনের উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা।
এ সময় আরও উপস্থিত ছিলেন, ধূলশুড়া ইউনিয়নের চেয়ারম্যান জায়েদ খান, ধূলশুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কাওছার উদ্দিন, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মো.কামাল হোসেন, আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল হাসান পিন্টু, আরিফুর রহমান পলাশ, জাহিদুর রহমান ভূইয়া লিটন, মো. মামুন হোসেন, ইব্রাহিমপুর ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফ হোসেন, ইউনিয়ন আওয়ামী যুবলীগ নেতা মো. হাকিম আলী, মো. মোশারফ হোসেনসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ ও ইব্রাহিমপুর ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকমন্ডলী ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
উল্লেখ্য, মুজিব বর্ষ উপলক্ষে উপজেলা আওয়ামী যুবলীগ বিভিন্ন ইউনিয়নে ধারাবাহিক বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করে।




