
মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি: কৃষি সমৃদ্ধি এই প্রতিপাদ্য শ্লোগান কে সামনে রেখে ২০২৫-২৬ অর্থ বছরে কৃষি প্রণোদন কর্মসূচির আওতায় গ্রীষ্মকালীন পেয়াজ বীজ (কন্দ) উৎপাদন বিষয়ক দিন ব্যাপি মানিকগঞ্জের হরিরামপুরে প্রান্তিক কৃষক/কৃষানী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
১২ মে মঙ্গলবার উপজেলা কৃষি অফিস হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তারের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জহিরুল ইসলাম শুভ এর সঞ্চালনায় উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা তৌহিদুজ্জামান খান।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ শাহজাহান সিরাজ।
আলোচক হিসেবে বক্তব্য রাখেন আলোচক ড. মোহা মাসুদুল হক, প্রধান কর্মকর্তা,আঞ্চলিক মসলা গবেষনা কেন্দ্র, বারি, গাজীপুর।
বক্তারা বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারের যোগ্য করে গড়ে তোলা, যাতে তারা অসময়ে পেঁয়াজ চাষে উৎসাহিত হন এবং দেশের পেঁয়াজ ঘাটতি পূরণে ভূমিকা রাখতে পারেন।




