Uncategorized

হরিরামপুরে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক

সংবাদদাতা, হরিরামপুর(মানিকগঞ্জ) : হরিরামপুরে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার গালা ইউনিয়নের সোনাপুর গ্রামে রুবি আক্তারের ভাতের হোটেলের পিছন থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় ওই গৃহবধূ রুবি আক্তারের (৪০) স্বামী শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়নের বরঙ্গাইল গ্রামের মৃত নেয়াজ বেপারীর ছেলে উজ্জ্বল হোসেনকে আটক করেছে পুলিশ।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুঈদ চৌধুরী জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ ওই নারীর লাশ উদ্ধার করে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় নিহতের স্বামী উজ্জ্বলকে সন্দেহজনকভাবে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান তিনি।
স্থানীয়রা জানান, উজ্জ্বল রুবির দ্বিতীয় স্বামী। ছয় বছর আগে উজ্জ্বলের সাথে রুবির বিয়ে হয়। হরিরামপুরের সোনাপুর গ্রামে তারা দুজনে হোটেল ব্যবসা করতেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button