slider
হরিরামপুরে কবি জাহানারা আরজু উচ্চ বিদ্যালয়ে পূনর্মিলনী ও ক্রিকেট উৎসব

মানিকগঞ্জ দক্ষিণ প্রতিনিধি : নানা আয়োজনের মধ্য দিয়ে মানিকগঞ্জের হরিরামপুরে কবি জাহানারা আরজু উচ্চ বিদ্যালয়ে
পূনর্মিলনী ও ক্রিকেট উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল আটটায় বিদ্যালয় মাঠে খেলা শুরু হয়। খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শারমিন ইসলামের সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে এশিয়ান টেলিভিশনের সিনিয়র রিপোর্টার সৈয়দ মহিউজ্জামান মুখর, কবি জাহানারা আরজু উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: লেবু মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। খেলায় সাইক্লোন ২২, অপ্রতিরোধ্য ১৩ কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়া মেয়েদের পুল পাসিং খেলা অনুষ্ঠিত হয়েছে।




