sliderস্থানিয়

হরিরামপুরে উন্নয়নমূলক কাজের উদ্বোধন

মোহাম্মদ আলী,মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ-২ সংসদীয় আসনের এমপি মঈনুল ইসলাম খান শান্ত হরিরামপুরে উন্নয়নমূলক কাজের ৩টি প্রকল্পের উদ্বোধন করেছেন।

শনিবার (৯ মে) বেলা ১২ টায় উপজেলার বাল্লা ইউনিয়নে ৩টি প্রকল্পের উদ্বোধন করেন।

উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তারের সভাপতিত্বে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসই করণের লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ (২য় পর্যায়) এর সংশোধিত-৩ প্রকল্প(ক) ঝিটকা ঠাকুরপাড়া পাকা রাস্তা সংলগ্ন মোহাম্মদ আলীর বাড়ি হতে ইয়াকুব আলী মাস্টার বাড়ি পর্যন্ত এইববিবি করণ ৫০০ মিটার। (খ) ঝিটকা ঠাকুরপাড়া আছরউদ্দীন বাড়ি হতে শক্কুর আলীর বাড়ি পর্যন্ত রাস্তা এইচবিবি করণ ৫০০মি। (গ) ব্যাসদী ওবাইদুরের বাড়ি হতে মজনুর বাড়ি পর্যন্ত রাস্তা এইচবিবি করণ ৫০০ মিটার
কাজের উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন
কর্মকর্তা মোঃ রেজাউল করীম, হরিরামপুর থানার এসআই এমদাদুল হক, উপজেলা বিএনপির সভাপতি হাজী আব্দুল হান্নান মৃধা, গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিক বিশ্বাস, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল হাই শিকদার (পিয়ারা) ও সদস্য সচিব আবু শাহাদাত মোঃ শাহিন (মোল্লা শাহিন)সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত বলেন, গ্রামীণ অবকাঠামো ৩টি প্রকল্পের ১৫০০ মিটার কাজের শুভ উদ্বোধন করা হলো। এমনকি আমাদের রাস্তা আমাদেরই রক্ষণাবেক্ষণ করতে হবে।

তিনি আরো জানান, তরুন প্রজন্ম কে মাদকের হাত থেকে রক্ষা করতে খেলাধুলা ও সাংস্কৃতির কোন বিকল্প নেই।
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ও কোন ধরনের ছাড় না দেওয়ার আহ্বান জানান পুলিশ প্রশাসনকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button