slider

হরিরামপুরে আগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ঘর মালিককে সহায়তা প্রদান

জ. ই. আকাশ, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কুটিরহাট বাজারে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ঘরমালিকসহ ১৬ জনকে টিন ও আর্থিক সহায়তা করা হয়।
২৯ নভেম্বর (মঙ্গলবার) বিকেল সাড়ে চারটায় উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কুটিরহাট বাজারে নগদ অর্থ ও টিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সানোয়ারুল হক। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম এঁর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ত্রাণ কর্মকর্তা শহিদুল ইসলাম, হরিরামপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মানিকুজ্জামান, সাবেক ভাইস চেয়ারম্যান আবুল বাশার সবুজ, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী বনি ইসলাম রুপক প্রমুখ।
উল্লেখ্য, গত ২৯ অক্টোবর মধ্যরাতে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৯ টি দোকানঘর সম্পূর্ণরূপে ভষ্মিভূত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button