
মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি: হরিরামপুরে দীর্ঘদিন যাবৎ ধরে রাখালিয়া বটতলা হতে দক্ষিণচাঁদপুর স্কুল যাওয়ার একমাত্র সড়কের রাস্তার বেহাল দশা -চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় জনসাধারণ।
সরেজমিনে দেখা যায়, বিগত গত ৭-৮ বছর যাবৎ প্রায় ১ কিঃ মিঃ সরকারি রাস্তা ভাঙ্গা এবং রাস্তার মধ্যে গর্ত থাকার কারণে সামন্য বৃষ্টি হলেই কাঁদায় বেহাল অবস্থা। এতে করে প্রতিদিন এ সড়ক ব্যবহারকারী যাত্রী, পরিবহন চালক ও শিক্ষার্থীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, সড়কের বেহাল অবস্থার কারণে চলাচল অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।
হ্যালোবাইক চালকরা বলেন, ভাঙাচোরা রাস্তার কারণে যানবাহন চালাতে গিয়ে প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে থাকতে হচ্ছে। এতে যানবাহনের ক্ষতিও হচ্ছে।
উল্লেখ্য, এই সড়ক দিয়ে এলাকার বৃহৎ কৃষিপণ্য হারুকান্দি চরের কৃষি মালামালের যাতায়াতের গাড়ি প্রতিনিয়ত চলাচল করে।এমনকি সরকারি শেখ রাসেল ভেলাবাদ স্টেডিয়ামে প্রতিনিয়ত খেলাধুলা করতে আসা স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের ও যাত্রায়াতে কষ্ট হয়।
স্থানীয়দের জোরদার দাবি,অতিদ্রুত সড়ক সংস্কারের কাজটি সম্পূর্ণ করা হোক।
বিষয়টি ওপর মহলের হস্তক্ষেপ কামনা করছি।
এ বিষয়ে হারুকান্দি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আহাদ জানান,এ রাস্তাটি সংস্কার অতি জরুরি।
এ বিষয়ে উপজেলা এলজিইডি ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে একাধিকবার অবহিত করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন।
অন্যদিকে, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মোঃ শাহিনুজ্জামান মুঠোফোনে জানান,এ বিষয়টি আমরা অবগত আছি এবং রাস্তার ব্যাপারে ওপর মহলে কাগজপত্র পাঠানো হয়েছে ।
সামনে নতুন বাজেটে রাস্তা সংস্কারের কাজটি হওয়ার সম্ভাবনা আছে বলে অবহিত করেন।




