জাতীয়শিরোনাম

হজযাত্রীদের বিমান ভাড়া কমানোর দাবি

২০২০ সালের হজযাত্রীদের বিমান ভাড়া না বাড়িয়ে বরং কমানোর দাবি জানিয়েছেন হজ এজেন্সিস অ‌্যাসোসিয়েশন (হাব)।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর হোটেল ভিক্টোরিতে বিমান ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে হাবের সভাপতি এম. শাহাদাত হোসাইন তসলিম এ দাবি জানান।
তিনি বলেন, অপারেটিং কস্ট তথা ফুয়েল চার্জ কিংবা ট‌্যাক্স বাড়‌ানো হলে সাধারণত বিমান ভাড়া বৃদ্ধি পায়। কিন্ত এবার অপারেটিং কস্ট তথা ফুয়েল চার্জ কিংবা ট‌্যাক্স কোনটাই বাড়েনি। তারপরও চলতি বছরের হজযাত্রীদের জন‌্য বিমান বাড়ানো হয়েছে। যা সম্পূর্ণ অযৌক্তিক ও অন‌্যায় সিদ্ধ‌ান্ত। হজযাত্রীদের জন‌্য বিমান ভাড়া না বাড়িয়ে বরং কমানো উচিত।
বিমান ভাড়া কমিয়ে সুন্দর হজ ব‌্যবস্থাপনার জন‌্য হজযাত্রীদের জন‌্য যৌক্তিক মূল‌্য নির্ধারণের কথা বলেন হাব সভাপতি এম. শাহাদাত। প্রয়োজনে স্টেক হোল্ডারদের অ্যাকাডেমিক আলোচনায় বসারও আহ্বান জানান তিনি।
এসময় হাবের সিনিয়র সহসভাপতি মাওলানা ইয়াকুব শরাফতি, মহাসচিব ফারুক আহমদ সরদার প্রমুখ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button