Uncategorized
সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়ায় সড়ক দুর্ঘটনায় শামসুর রহমান (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।শনিবার (২৭ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার একডালা বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহত শামসুর রহমান উপজেলার কুমিড়া গ্রামের মৃত জালাল উদ্দীনের ছেলে।
সিংড়া থানার ওসি নুরে আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন,’শনিবার সকাল ১০টার দিকে উপজেলার কুমিড়া গ্রামে রাস্তা পার হতে যান শামসুর রহমান। এ সময় দ্রুত গতির একটি কালো জিপ তাকে ধাক্কা দিলে শামসুর রহমান রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে ড্রাইভার শামসুর রহমানকে তুলে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক
তাকে মৃত ঘোষণা করেন।




