দূর্ঘটনাশিরোনাম

সড়কে প্রাণ গেল দুই নাইজেরিয়ান ফুটবলারের

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন নাইজেরিয়ার দুই তরুণ ফুটবলার। এর মধ্যে একজন দেশটির জাতীয় দলের হয়ে খেলেছেন।
বিবিসি জানিয়েছে, স্ট্রাইকার ইফফ্যানি জর্জ এবং এমানুয়েল ওগবু রবিবার আবুডু শহরের একটি রাস্তায় দুর্ঘটনার কবলে পড়েন। তাদের সঙ্গে তৃতীয় আরেক ব্যক্তি মারা গেছেন।
দুই ফুটবলার নাইজেরিয়ার লিগে এনগু রেঞ্জার্সের হয়ে খেলতেন।
২৭ বছর বয়সী জর্জ নাইজেরিয়ার হয়ে ২০১৭ সালে দুটি ম্যাচ খেলেছেন। ওগবু ছিলেন ক্লাবের যুবদলের সদস্য।
গাড়িতে থাকা নিহত তৃতীয় ব্যক্তি জর্জের বন্ধু।
করোনাভাইরাসের কারণে লিগ বন্ধ হওয়ায় এই তিনজন এনগু থেকে লাগোসে ফিরছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button