মহানগরশিরোনাম

স্বাস্থ্যবিধি মেনে ঢাকার উদ্দেশে বনলতা

স্বাস্থ্যবিধি মেনে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে রাজধানী ঢাকার উদ্দেশে ছেড়ে গেলো একমাত্র বিরতিহীন আন্তঃনগর ট্রেন বনলতা এক্সপ্রেস। একটানা ৬৬ বন্ধ থাকার পর রোববার (৩১ মে) সকাল ৭টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যায় ট্রেনটি। এর আগে গত ২৫ মার্চ থেকে পশ্চিমাঞ্চল রেলওয়ের সব রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ ছিল।
রাজশাহী রেলওয়ে স্টেশনে জীবাণুনাশক কক্ষের মধ্যে দিয়ে প্রবেশ, হাত স্যানিটাইজেশন ও নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখাসহ ১৯ দফা নির্দেশনা দিয়ে যাত্রীদের প্রথমবারের মতো ট্রেনে উঠতে হয়েছে। যাত্রার আগে ওয়াশপিটে পরিচ্ছন্নতার পাশাপাশি জীবাণুমুক্ত করা হয় ট্রেনের ভেতর ও বাইরে।
রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আব্দুল করিম জানান, প্রাথমিকভাবে রোববার বনলতা এক্সপ্রেসসহ চারটি ট্রেন চলাচল শুরু হলো। ৩ জুন দ্বিতীয় দফায় কিছু রুটের ট্রেন চলাচল শুরু হবে।
করোনাভাইরাস মহামারিতে যাত্রী সুরক্ষার দিক বিবেচনা করে ট্রেনের সব (১০০%) টিকিটই অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেল মন্ত্রণালয়। এছাড়া স্বাস্থবিধি মেনে ট্রেনের মোট আসন সংখ্যার ৫০ শতাংশের টিকিট বিক্রি হচ্ছে।
মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী শনিবার (২৯ মে) বিকেল থেকে অনলাইনে শুরু হয় পশ্চিমাঞ্চল রেলওয়ের টিকিট বিক্রি। প্রথম দফায় রাজশাহী-ঢাকা রুটের বিরতিহীন আন্তঃনগর ট্রেন বনলতা এক্সপ্রেস (চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা), লালমনি এক্সপ্রেস (লালমনিরহাট-ঢাকা) ও চিত্রা আন্তঃনগর এক্সপ্রেস (খুলনা-ঢাকা) ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে। এছাড়া চলাচলের জন্য পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের টিকিট বিক্রি করা হচ্ছে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) ফুয়াদ হোসেন আনন্দ বলেন, করোনার সংক্রমণরোধে নিরাপদ শারীরিক দূরত্ব মেনে চলতে শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ৪টি ট্রেনের টিকিট মিলছে। এসব ট্রেন আগের সময় অনুযায়ী গন্তব্যে যাবে এবং আবার নির্ধারিত স্থানে ফিরে আসবে।
তিনি বলেন, ট্রেনের মোট আসন সংখ্যার অর্ধেক আসনের টিকিট বিক্রি করা হচ্ছে। নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখতে এটি করা হচ্ছে। তবে টিকিট মূল্য অপরিবর্তিত থাকছে। পূর্বপশ্চিম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button