slider

স্বরূপকাঠিতে কমিউনিষ্ট পার্টির গণঅবস্থান কর্মসুচি

স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা : টিসিবি’র গাড়ি-দোকানের সংখ্যা বৃদ্ধি, স্থায়ী রেশনিং ব্যবস্থা ও ন্যায্য মুল্যের দোকান চালু, ঈদের আগে শ্রমিক কর্মচারীদের বেতন-বকেয়া-বোনাস পরিশোধ ও গনতন্ত্র ও ভোটাধিকার আদায়ের লক্ষে কেন্দ্রিয় কর্মসুচির অংশ হিসেবে গণ অবস্থান
কর্মসুচি পালন করেছে স্বরূপকাঠি উপজেলা কমিউনিষ্ট পার্টি (সিপিবি) । শুক্রবার সকালে ইন্দুরহাট বন্দরস্থ পাঠাগার চত্বরসহ মিয়ারহাট ও ইন্দুরহাট বন্দরের বিভিন্ন স্থানে অবস্থান কর্মসুচি পালিত হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা কমিউনিষ্ট পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা কমরেড হেমায়েত উদ্দিন, কমরেড মো. হারুন অর রশিদ,সাধারণ সম্পাদক কমরেড মো. হুমায়ুন কবির,সদস্য কমরেড ধীরেন হালদার,
যুবনেতা শহীদুল ইসলাম, ছাত্রনেতা অনুপ প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button