slider
স্বরূপকাঠিতে উৎসব মুখর পরিবেশে বর্ষবরণ
স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা : স্বরূপকাঠিতে উৎসব মুখর পরিবেশে এবং বর্নিল অনুষ্ঠান আয়োজনের মধ্যদিয়ে বাঙ্গালী জাতির প্রাণের উৎসব বাংলা নববর্ষ উৎযাপিত হয়েছে । অনুষ্ঠানের মধ্যে বর্নাঢ্য মঙ্গল শোভাযাত্রা, বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উল্লেখ্যযোগ্য।
এ উপলক্ষে উপজেলা প্রশাসন বর্নাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনে করে। এদিকে উপজেলার বিভিন শিক্ষা প্রতিষ্ঠান গ্রামীন ঐতিহ্য প্রর্দশন পুর্বক বর্নাঢ্য শোভাযাত্রা বের করে। ব্যবসায়ীরা আয়োজন করে শুভ হালখাতা মহরত অনুষ্ঠান। ইন্দুরহাট কালিবাড়ি হরিমন্দির চত্বরসহ উপজেলার বিভিন্ন স্থানে বসছে বৈশাখী মেলা।




