slider

স্বতন্ত্র প্রার্থী মেজর (অব:) আখতারুজ্জামানের নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় যুবদল নেতা বহিষ্কার

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি : কিশোরগঞ্জ-২(কটিয়াদী-পাকুন্দিয়া) সংসদীয় আসনের নির্বাচনী এলাকায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী মেজর (অব:)আখতারুজ্জামান রঞ্জনের নির্বাচনী প্রচারে সহযোগিতা করায় পাকুন্দিয়া যুবদলের আব্বায়ক মকবুল হোসেন সরকারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মকবুল হোসেন সরকার পাকুন্দিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। কেন্দ্রীয় জাতীয়তাবাদী যুব দলের দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দলীয় সিদ্ধান্ত অমান্য ও শৃঙ্খলা ভঙ্গের কারণে জাতীয়তাবাদী যুবদল কিশোরগঞ্জ জেলার, পাকুন্দিয়া উপজেলা শাখার যুগ্ন আহবায়ক মকবুল হোসেনকে তার প্রাথমিক সদস্য পথ সহ দলের সব পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। এ ব্যাপারে মকবুল হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান যে, তিনি প্রতিহিংসার শিকার। কে বা কারা কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) সংসদীয় আসনে বিএনপি থেকে বহিষ্কৃত নেতা মেজর (অব:)আখতারুজ্জামান রঞ্জনের সাথে আমার ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করেছে । তবে যেহেতু দল আমাকে বহিষ্কার করেছে সেহেতু আমি সিদ্ধান্ত নিয়েছি যে, এখন থেকেই স্বতন্ত্র প্রার্থী মেজর(অব:)আখতারুজ্জামান রঞ্জনের নির্বাচনী প্রচারে অংশ নেব । এটাই আমার সিদ্ধান্ত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button